পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে পেস্তা বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। কারণ পেস্তা বাদামে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম থাকার পাশাপাশি এতে রয়েছে মোনোয়ানস্যাচুরেটেড ও পলি আনস্যাচুরেটেড অয়েল, প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন-ই।
এছাড়াও এই বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড, যা বিভিন্ন রকমের রোগ প্রতিরোধে খুবই কার্যকরী। এই খাবারটি আমাদের শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এত দ্রুত কাজ করা শুরু করে যে নিমিষেই আমাদের ক্লান্তি ভাব দূর হয়ে যায় এবং মন চাঙ্গা হয়ে ওঠে। এছাড়া আপনার পছন্দের খাবারের স্বাদ ও গুণাগুণ আরো বাড়াতে পেস্তাবাদামের অবদান অতুলনীয়।
নুরবাজারের পাবেন ইম্পোর্টেড প্রিমিয়াম পেস্তাবাদাম, ১০০% গুণগত মানের নিশ্চয়তা।













Reviews
There are no reviews yet.